মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পুনর্বিবেচনার দাবি।

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৬৮ সময় দেখুন
ছবি: সংগৃহীত

স ই সীমান্তা।

মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। বিএনপি ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। মুন্সিগঞ্জ-১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আবদুল্লাহকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মমীন আলী।তাঁরা মনোনয়ন দৌড়েও এগিয়ে ছিলেন। মাঠের রাজনীতিতে তেমন সক্রিয় ছিলেন না শেখ মো. আবদুল্লাহ।

শেখ মো. আবদুল্লাহকে প্রার্থী ঘোষণা করা হলে সরাফত আলী ও মমীন আলীসহ তাঁদের সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা যায়। নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন ও আন্দোলনের ডাক দেন। তাঁরা বলেন প্রত্যাশিত ব্যক্তিদের প্রার্থী না করে একজন ব্যবসায়ীকে মনোনয়ন দেওয়া হয়েছে।নেতা কর্মীরা চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আগে পুনর্বিবেচনা করে ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি জানান।

Author

এই বিভাগের আরও খবর

আজকের দিন-তারিখ

  • বুধবার (বিকাল ৪:২২)