যুক্তরাজ্যে যাদের এসাইলাম আবেদন গ্রহণ করে আশ্রয় দেওয়া হবে, তাঁদের দেশ যদি যেকোনো সময় নিরাপদ বলে বিবেচিত হয়, তাহলে তাঁদের দেশে ফেরত পাঠানো হবে। রিফিউজি বা শরণার্থীর স্টেটাস থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করার জন্য ২০ বছর অপেক্ষা করতে হবে।
শাবানা মাহমুদ আরও বলেছেন যে, যুক্তরাজ্য তিনটি আফ্রিকান দেশের লোকদের ভিসা দেওয়া বন্ধ করে দেবে, যদি তাঁদের সরকার অবৈধদের অপসারণের ক্ষেত্রে সহযোগিতা উন্নত না করে।
স্বরাষ্ট্রমন্ত্রী আশা করেন যে এই সাহসী পদক্ষেপের ফলে যুক্তরাজ্যে আগমনে ইচ্ছুক এবং অবস্থানকারী মানুষের সংখ্যা হ্রাস পাবে, যদিও পরিকল্পনাগুলি ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছে। মাহমুদ বলেন, অবৈধ অভিবাসন ‘আমাদের দেশকে বিভক্ত করছে’। সরকারি পরিসংখ্যান অনুসারে, ব্রিটেনে আশ্রয়ের দাবির রেকর্ড সর্বোচ্চ, ২০২৫ সালের জুন পর্যন্ত বছরে প্রায় ১,১১,০০০ আবেদন জমা পড়েছে।
৫০,০০০-এরও বেশি আপিল আবেদন জমা পড়ে আছে এবং কমপক্ষে এক বছর অপেক্ষা করতে হবে।
সফল আশ্রয়প্রার্থীদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে, প্রতি আড়াই বছর অন্তর তাঁদের মামলা পর্যালোচনা করা হবে, যদি তাঁদের নিজ দেশ নিরাপদ বলে বিবেচিত হয় তবে তাদের ফিরিয়ে দেওয়া হবে। আশ্রয়প্রার্থীদের জন্য আবাসন এবং সাপ্তাহিক ভাতা, যাদের খাবার সরবরাহ করা হয় তাদের জন্য সপ্তাহে £৯.৯৫। নিজেস্ব আবাসনে থাকা ব্যক্তিদের জন্য সপ্তাহে £৪৯.১৮। এ সুবিধাগুলির নিশ্চয়তা আর থাকবে না।
লেখক : ইউসুফ শেখ, আইনজীবী।