আব্দুল হান্নান ।
টাওয়ার হ্যামলেটসে সামাজিক সংযোগ ও সহায়তার সুযোগ। আজকাল অনেকেই একাকীত্বে ভুগছেন। ব্যস্ত শহরের জীবনে, পরিবার থেকে দূরে থাকা, বয়সের ভার, অসুস্থতা কিংবা অন্যান্য কারণে মানুষ একা হয়ে পড়ছেন। কিন্তু ভালো খবর হলো, টাওয়ার হ্যামলেটসে একাকীত্ব ও সামাজিক বিচ্ছিন্নতার বিরুদ্ধে অনেক সংস্থা কাজ করছে। আপনি বা আপনার পরিচিত কেউ যদি একা থাকেন, ঘর থেকে বের হতে না পারেন বা শুধু কারো সঙ্গে দু’টি কথা বলতে চান – সাহায্য আছে। যারা ঘর থেকে বের হতে পারেন না, তাদের জন্য বন্ধুত্ব সেবা।
• Tower Hamlets Friends & Neighbours → ৫৫ বছরের বেশি বয়সীদের জন্য ফ্রি বন্ধুত্ব সেবা। স্বেচ্ছাসেবকরা নিয়মিত ফোন করেন বা বাড়িতে এসে সময় কাটান।
• Compassionate Neighbours (St Joseph’s Hospice) → গুরুতর অসুস্থ বা বয়স্ক মানুষদের জন্য সঙ্গ ও সহানুভূতি।
• Age UK Community Befriending → এখানেও বন্ধুত্ব সেবা আছে, তবে কিছু ক্ষেত্রে অপেক্ষা তালিকা থাকতে পারে।
• Eden Care UK – 13 Rivers Trust → বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির জন্য বিশেষ সেবা।
বয়স্কদের জন্য কার্যক্রম ও কেন্দ্র (৫০+)
• Linkage Plus → টাওয়ার হ্যামলেটস জুড়ে বিভিন্ন হাব ও কার্যক্রম। চা-চক্র, হাঁটা গ্রুপ, শখের ক্লাস – সবই আছে।
পরিবার ও তরুণদের জন্য
• Tower Hamlets Family Hubs → বাবা-মা, শিশু ও তরুণদের জন্য স্বাস্থ্য, সুস্থতা ও সামাজিক সহায়তা।
• Carers Centre Tower Hamlets → যারা পরিবারের কাউকে যত্ন নেন, তাদের জন্য বিশ্রাম, পরামর্শ ও গ্রুপ।
ডিজিটাল সহায়তা (যারা অনলাইনে যুক্ত হতে চান)
• Digital Support Services → ফ্রি কম্পিউটার/ট্যাবলেট ব্যবহারের সুযোগ, প্রশিক্ষণ ও ইন্টারনেট সংযোগে সাহায্য।
সামাজিক প্রেসক্রিপশন ও স্বাস্থ্য কোচ।
• Social Prescribing → আপনার জিপি বা স্বাস্থ্যকর্মী আপনাকে স্থানীয় গ্রুপ, কার্যক্রম বা সহায়তার সঙ্গে যুক্ত করে দিতে পারেন।
• Health & Wellbeing Coaches – Poplar & Limehouse এলাকা: www.poplarandlimehousehealthnetwork.com/health-wellbeing-coaches – Isle of Dogs: www.healthyislandth.com/health-coaches
মানসিক স্বাস্থ্য ও শোকের সহায়তা।
• Tower Hamlets Talking Therapies → ফ্রি কাউন্সেলিং ও থেরাপি (১৮+)। নিজে ফোন করে বুক করা যায়: 020 8475 8080 ওয়েব: www.elft.nhs.uk/tower-hamlets-talking-therapies
• MIND in Tower Hamlets → পরামর্শ, গ্রুপ ও কার্যক্রম। ফোন: 020 7510 1081
• Tower Hamlets Recovery College → মানসিক স্বাস্থ্য নিয়ে কোর্স ও কর্মশালা। ফোন: 020 7426 2332
সব সেবার তালিকা এক জায়গায়।
• Tower Hamlets Connect → www.towerhamletsconnect.org এখানে একাকীত্ব, বন্ধুত্ব, শোক, মানসিক স্বাস্থ্য –
সব বিষয়ে আপ-টু-ডেট তথ্য পাবেন।
• Tower Hamlets Directory → বিনামূল্যে ও কম খরচের সব সামাজিক সেবার তালিকা।
একটি ফোন কল বা একটি ভিজিট আপনার বা আপনার প্রিয়জনের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। যদি আপনি একা থাকেন বা কাউকে একা থাকতে দেখেন – দয়া করে আজই যোগাযোগ করুন। আমরা একসঙ্গে আছি। আমাদের কমিউনিটি আপনার পাশে আছে।
আরও তথ্যের জন্য ভিজিট করুন: www.towerhamletsconnect.org অথবা আপনার জিপি/স্বাস্থ্যকর্মীর সঙ্গে কথা বলুন। একাকীত্ব শেষ করতে আমাদের প্রতিটি যোগাযোগ গুরুত্বপূর্ণ। আসুন একে অপরের হাত বাড়াই।