ওদের অনেক দেশ আছে, আমাদের তাড়িয়ে দিলে কোথায় যাব? – মিঠুন চক্রবর্তী

  • আপডেটের সময়: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৩০ সময় দেখুন
ছবিঃ মিঠুন চক্রবর্তী।

স্টাফ রিপোর্টার।
শুক্রবার ( ২ ফেব্রুয়ারি ২০২৬) বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’ ছিল কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠে। সভার প্রধান বক্তা মিঠুন দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে গিয়ে বলেন, ‘‘আপনাদের সঙ্গে (তৃণমূল) যেমন ব্যবহার করবে, আপনারাও ঠিক তেমনটাই ব্যবহার করবেন।’’ তৃণমূল সরকারকে উৎখাত করতে পশ্চিমবঙ্গের ‘কমিউনিস্টদের’ বিজেপিতে আহ্বান জানালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

মিঠুন সভায় বলেন, ‘‘দেশ বাঁচলে এই বাংলা বাঁচবে। এই রাজ্যকে কোনও দিনও হাতছাড়া হতে দেব না। এটা আমাদের।’’ সনাতনীদের ঐক্যবদ্ধ হতে বলে তিনি বলেন, ‘‘ওদের অনেক দেশ আছে বলতে পারেন। কিন্তু আমাদের তাড়িয়ে দিলে আমরা কোথায় যাব? আমাদের কোনও দেশ নেই। তাই বাংলার হিন্দু সনাতনীকে বাঁচাতে হবে। হিন্দুত্বকে বাঁচাতে হবে।’’

বাংলাদেশে সংখ্যালঘুকে খুনের সম্পর্কে অভিনেতা মিঠুন আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতির জন্য প্রতিবাদ জানানো প্রয়োজন। পর ক্ষণেই পশ্চিমবঙ্গের প্রসঙ্গ টেনে এনে বামেদের উদ্দেশে মিঠুনের বার্তা, ‘‘শুধু নিজেদের লোকেদের বলছি না। যাঁরা কমিউনিস্ট, তাঁদের মধ্যে যাঁরা হিন্দু আছেন, হিন্দুত্বকে বিশ্বাস করেন, তাঁদেরও আহ্বান জানাচ্ছি। যাঁরা কংগ্রেস করেন, তাঁদেরও আহ্বান জানাচ্ছি। এমনকি, যাঁরা তৃণমূলের মধ্যে আছেন এবং এখনও বিবেক রয়েছে, তাঁদেরকে আহ্বান করছি। আসুন, সকলে মিলে এই সরকারকে উচ্ছেদ করি।’’

Author

এই বিভাগের আরও খবর

আজকের দিন-তারিখ

  • বুধবার (বিকাল ৩:১৮)